রাজশাহী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, সভাপতি বহিষ্কার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১১:৩০ এএম

রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসাথে সভাপতি সাকিবুল ইসলাম রানাকে সংগঠন থেকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বুধবার (১৯ অক্টোবর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে নৈতিক স্খলনজনিত কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

তার বিরুদ্ধে বিএনপি-জামাত সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

image


পাশাপাশি, বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সাংবাদিক আমির খসরুর মায়ের খুনি সন্দেহে আটক এক

এতে আরো বলা হয়, তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগ স্বাক্ষরিত বাগমারা উপজেলা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে। রাজশাহী জেলা শাখার সব নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হলো।


একাত্তর/আরএ

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর