সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৬:৪৩ পিএম

পাবনার সাঁথিয়ায় অজ্ঞাত যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২১ অক্টোবর) রাতে পাবনার কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের ভিটাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২২ অক্টোবর) সকালের  দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- বেড়া উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে ফরমান আলী (৩০) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর চরপাড়া গ্রামের জামাল শেখের মেয়ে মাহবুবা ইয়াসমিন (২৫)। সম্পর্কে তারা দুলাভাই-শ্যালিকা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তারা দুইজন ঢাকায় একটি এনজিওতে চাকরি করতেন। শুক্রবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তারা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে গণ-অনশন কর্মসূচি

ধারণা করা হচ্ছে, পথিমধ্যে ভিটাপাড়া নামক স্থানে রাতের কোনো এক সময় অজ্ঞাত যানের ধাক্কায় তারা ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শনিবার সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। 


একাত্তর/এসজে
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর