ফরিদপুরে কুমিরের কামড়ে গৃহবধূ আহত

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০২:৩৮ পিএম

ফরিদপুরের পদ্মার চরে আবারও কুমির আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলায় এক গৃহবধূ কুমিরের কামড়ে মারাত্মক আহত হয়েছেন।

জানা গেছে, আহত নারীর নাম পারুলী বেগম। তিনি নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

আহত গৃহবধূ জানান, ফজর নামাজের পর হাস-মুরগীর ছুটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। ঘর থেকে বের হলে একটি কুমির তার হাত ও পায়ে কামড় দেয়।

এসময় পারুলী বেগমের চিৎকার তার স্বামী এসে একটি বাঁশ দিয়ে কুমিরটিকে পেটাতে থাকেন। পরে কুমিরটি বাড়ির পাশের একটি দীঘিতে নেমে যায়। 

এর আগে গত বছর একই স্থানে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগের সহায়তায় খুলনায় নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত

এদিকে, কুমিরের কামড়ে একজন আহত হবার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে।


একাত্তর/এসজে

নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর