কারিগরি শিক্ষাও অর্জন করতে হবে: মোস্তফা কামাল

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৮:৫৬ পিএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তফা কামাল বলেছেন, শিক্ষিত জাতি গড়ে না উঠলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করে মানুষের মত মানুষ হতে হবে।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকার দোহারে কাঁঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরির বিষয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

এসময় নিজের ছোট বেলার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা ল্যাম্পের আলোয় লেখাপড়া করেছি। কিন্তু তোমরা সুইচ টিপলেই বিদ্যুতের আলোয় পড়াশুনা করছো।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান শিক্ষার্থীদের বলেন, লেখাপড়া শিখলেই শুধু চলবে না একজন বড় মানুষ হতে হবে। একজন সফল মানুষ হতে হবে। সত্যিকারের মানবিক মানুষ হতে হবে।  

আরও পড়ুন: ডেঙ্গুতে নতুন রেকর্ড, ৯২২ রোগী হাসপাতালে, মৃত্যু দুই

এসময় কাঁঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পিএসসি মেম্বার কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্র দত্ত, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, মেঘনা গ্রুপের ডিরেক্টর তাহমিনা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ।  


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর