রাবি শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ

রামেক ও রাবি কর্তৃপক্ষের পাল্টাপাল্টি মামলা

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১২:২৮ পিএম

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুর, মারধর ও চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দু'টি পাল্টাপাল্টি মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) মধ্যরাতে রাজপাড়া থানা পুলিশ আগে থেকে জমা হওয়া এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম রোববার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার রাত ১২টার দিকে দুটি অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়েছে। এখন এ বিষয়ে তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও শনিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম বাদী হয়ে প্রতিষ্ঠানের পক্ষে নগরীর রাজপাড়া থানায় এজাহার জমা দেন। 

এদিকে, মামলা করতে দেরি হওয়ায় ও আসামি গ্রেপ্তার না হওয়ায় তিনদিনের কর্মবিরতি পালন করছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসাধীন রোগীরা। অনেকেই হাসপাতালে রাতভর চিকিৎসা না পেয়ে সকালে ধর্না দিয়েছেন বেসরকারি হাসপাতালে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জরুরী রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দিচ্ছেন।

আরও পড়ুন: সাবেক ডিআইজি বজলুর পাঁচ বছরের কারাদণ্ড

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস জে এম শাহরিয়ার। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 


একাত্তর/এসজে

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর