সিত্রাং: বাগেরহাটে প্রস্তুত ৩৪৪ আশ্রয় কেন্দ্র

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৭:১২ পিএম

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। রোববার (২৩ অক্টোবর) সকালে নিম্নচাপের কারণে মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে রোববার ভোর থেকে থেমে থেমে গুড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, আকাশে জমে আছে মেঘ।  

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, নিম্নচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। সঙ্কেত আরও বাড়লে করণীয় সম্পর্কে সমুদ্র বন্দরসহ উপকূলবাসীকে সতর্ক করা হবে।

তিন নম্বর সঙ্কেত পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকে জানিয়ে তিনি বলেন, এখনও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সিগনাল আরও বাড়লে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সম্ভাব্য সাইক্লোন সিত্রাং মোকাবেলা আগে থেকেই প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ১০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত ও সিপিবিসহ বিভিন্ন সংগঠনকে সর্তক থাকতে বলা হয়েছে। সন্ধ্যায় জরুরি সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থায় মোংলা পোর্ট পৌরসভা কর্তৃপক্ষও। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান বলেন, পৌরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে দুর্বল বাড়িঘরের বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী উঁচু পাকা ভবনে আশ্রয় নেয়ার আগাম পরামর্শ দেয়া হয়েছে। পৌর এলাকায় ৩২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলে ধেয়ে আসতে পারে এমন খবর বাগেরহাটে ৩৪৪টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে দুর্যোগকালীন এক লাখ আট হাজার ৪৩০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। 


একাত্তর/এসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর