ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে চার মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১১:৪৭ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন জনপদ লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার রাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও ঝড়ে জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। এসময় গাছ চাপাসহ আঘাত পেয়ে ও পানিতে ডুবে জেলায় চার জনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেইকার বাড়ির মফিজল ইসলাম (৬০)। তিনি ঘর চাপা পড়ে নিহত হন। দৌলতখান উপজেলায় বিবি খাদিজা (২০)। তিনিও ঘর চাপায় নিহত হন। 

image


এছাড়া লালমোহন উপজেলার লড হাডিঞ্জ ইউনিয়নে ফাতেমা বাদ গ্রামে রাবেয়া (৩০) পানিতে ও চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে মোটরসাইকেলে যাওয়ার সময় গাছের ঢালার সাথে আঘাত পেয়ে মনির (৩০) নামে এক যুবক নিহত হন। 

এর আগে জোয়ারের অস্বাভাবিক পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি এবং মাছের ঘের। বিদ্যুৎ বিছিন্নসহ দুর্বল হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। 

আরও পড়ুন: ১১ প্রাণ কেড়ে নিলো ঘূর্ণিঝড় সিত্রাং

অপরদিকে ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান আঞ্চলিক সড়কে গাছ ভেঙে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

ভোলা জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, তাদের হিসেবে ভোলার দৌলতখান ও সদর উপজেলার পরে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। 


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর