মেঘনায় ঝড়ের কবলে নৌকা, নিখোঁজ তিন কৃষক

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৫:২৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর চর কাচিয়া গ্রামের তিন কৃষক ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

সোমবার (২৪ অক্টোবর) রাতে তারা কানিবগার চর থেকে গরু নিয়ে ফেরার পথে  মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজদের স্বজন রিপন জানান, আবহাওয়া খারাপ থাকায় ঘুর্নিঝড়ের দিন সোমবার সন্ধ্যায় কানিবগার চর থেকে অতিরিক্ত পানি থেকে রক্ষা পেতে ট্রলার যোগে গরু নিয়ে ফিরছিলেন। এসময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।  

দুই যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার ডুবে রিপনের ভাই শিপন, দুলাভাই লিটন বেপারী ও চাচাত ভাই সুজন পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন তিন দিন ধরে। তাদের উদ্ধারে নদীতে মাইকিং করা হয়েছে। তবে তিনদিনেও তাদের সন্ধান মেলিনি। 

এ ঘটনায় থানায় ও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদেরকে অবহিত করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

রায়পুর থানা পুলিশ শিপন বড়ুয়া জানান, প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ডুবে যাওয়া নৌকাটি চিহ্নিত করা যাচ্ছে না। নিখোঁজ হওয়ার বিষয়টি তাদের পরিবারের লোকজন থানায় অবহিত করেছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। 

কৃষকদের বাড়ী রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চর কাচিয়া গ্রামে।


একাত্তর/এআর

দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর