জমি নিয়ে স্ত্রী ও ছেলে-মেয়ের পিটুনিতে বাবার মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৮:১৬ পিএম

ফরিদপুর সম্পত্তি ভাগাভাগি নিয়ে স্ত্রী, দুই মেয়ে, ছেলে ও মেয়ে জামাইয়ের হাতে এক কৃষক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

১৪ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই কৃষককে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (২৯ অক্টোবর) সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষকের নাম খালেক সরদার (৫৫)। তিনি ওই গ্রামের মজিদ সরকারের ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা ভাগাভাগি নিয়ে গত ১৪ অক্টোবর রাতে খালেক সরদারের সঙ্গে স্ত্রী আম্বিয়া বেগম, মেয়ে রুনা আক্তার, সাবানা আক্তার ও তার স্বামী রিয়াজুল এবং ছেলে সাব্বির সরদারের ঝগড়া হয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় খালেককে তারা বেধড়ক মারপিট করেন। মারাত্মক আহত অবস্থায় প্রথমে তাকে ফরিদপুর একটি হাসপাতালে ও পরে ২৫ অক্টোবর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: পঞ্চগড় সীমান্ত থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার

নিহতের বড়ো ভাই মালেক সরদার বলেন, জমির জন্য আমার ভাইকে রাতে বউ ছেলে-মেয়েরা বেধড়ক মারপিট করে গোপনে হাসপাতালে ভর্তি করে। শনিবার হাসপাতালে মারা যাওয়ার পর আমার ভাইয়ের লাশ অ্যাম্বুলেন্স করে বাড়ি এনে কাউকে না জানিয়ে গোপনে দাফন করার পায়তারা করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওদের ধরে নিয়ে যায়।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহতের স্ত্রী, দুই মেয়ে ও ছেলেকে থানায়  আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর