বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত, মা-বোন আহত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০১:০৪ পিএম

জয়পুরহাটে মাদ্রাসাতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয় এবং এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নিহতের মা ও বোন। 

রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু আনিকা (৫) নঁওগা বদলগাছী উপজেলার চাঁকলা গ্রামের শাহিনের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাদহ বাজারের পাশের এলাকা বদলগাছী উপজেলার চাকলা গ্রাম থেকে মা-বোনের সাথে শিশু আনিকা মাদ্রাসাতে যাচ্ছিলো। এসময় পাহাড়পুরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আনিকার মৃত্যু হয়। এসময় তার মা ও বোন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে পালিয়েছেন চালক। পুলিশ পরিত্যক্ত অবস্থায় সেটি জব্দ করেছে। আহতদের চিকিৎসা চলছে ও নিহত শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/জো

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর