১৭ বছর পালিয়ে থাকা দুই আসামির আত্মসমর্পণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:৪৮ পিএম

নীলফামারীতে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ১৭ বছর পালিয়ে থাকা দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এদিকে তাদের অনুপস্থিতিতেই বিচারিক আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

তারা হলেন- টুললু মাহমুদ (৪২) ও তার সহযোগী জোবেদা বেগম (৪৯)। এর মধ্যে ২০২২ সালের ১২ জুন টুললু মাহমুদকে অপহরণের দায়ে যাবজ্জীবন ও তার সহযোগী জোবেদাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে আইনজীবির মাধ্যমে তারা নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৫ সালের ১৩ মার্চ জেলার কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর থেকে তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হলে ১৭ বছরেও গ্রেপ্তার করা যায়নি। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৩ মার্চ সন্ধ্যায় জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরের দক্ষিণ রাজীর গ্রামের ওই স্কুলছাত্রীকে (১২) বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। 

ঘটনার দু’দিন পর (১৫ মার্চ) ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে টুললু মাহমুদ ও জোবেদা বেগম ভেকরীসহ ছয় জনের নামে কিশোরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরর তিন দিনের মাথায় স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

মামলার তদন্ত শেষে একই বছরের ৫ মে টুললু মাহমুদ ও জোবেদা বেগম ভেকরীকে পলাতক দেখিয়ে দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে  কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নুরুল হুদা। 

এই মামলার অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়।

 নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আল মাসুদ আলাল জানান, মামলার পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে টুললু মাহমুদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং জোবেদা বেগম ভেকরীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান। 

আরও পড়ুন: কুড়িগ্রামে শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন

তিনি জানান, ২০০৫ সালে মামলা দায়ের হওয়া এবং রায় ঘোষণার আগ থেকেই ওই দুই আসামি পলাতক ছিলেন। আদালতের রায়ের পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. মাহাবুবুর রহমান।


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর