পদ্মায় জাল বন্দি বিশাল কাতল, কেজি ১৩০০ টাকা

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০১:২০ পিএম

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। দেখা গেছে মাছটির ওজন ২০ কেজি ৩০০ গ্রাম।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯ টার সময় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের ৭ ও ৬ নম্বর ঘাটের মাঝামাঝি এলাকায় জেলে ইচাহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে। 

মাছটি স্থানীয় আনু খার আড়তে নিয়ে আসলে এটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। এ সময় সকল মাছ ব্যাবসায়ীদের অংশগ্রহণে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৩৯০ টাকায় কিনে নেন ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী চাদনী এন্ড মৎস্য আড়তের মালিক মো: চান্দু মোল্লা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে আন্তরিক: সেনাপ্রধান

৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী চাদনী এন্ড মৎস্য আড়তের মালিক মো: চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকালে বিশাল আকৃতির ওই কাতল মাছ কিনে নেওয়ার পর ফেরি ঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শিল্পপতি ও ব্যাবসায়ীদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে। একটু লাভ পেলে মাছটি যে কিনতে রাজি হবে তার ঠিকানায় লোক মারফত পাঠানো হবে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো: রেজাইল শরিফ বলেন, এ বছর ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। এখন প্রতিদিনই বড় আকৃতির মাছ ধরা পরছে। এ মাছগুলো দৌলতদিয়ার আড়তে নিয়ে আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জেলে ও মৎস্য ব্যাবসায়ীরা লাভবান হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুল্কমুক্ত আমদানি সুবিধা বাতিলের পর ২৪ জন সাবেক সংসদ সদস্যের গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৬ জানুয়ারি) থেকে অনলাইনে নিলাম শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গাড়ি...
পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়ার একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌ-রুটের তিনটি ঘাট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর