পানি বাড়ায় ফেরিতে ওঠানামায় জটিলতা

আপডেট : ০৯ জুন ২০২৪, ০২:১০ পিএম

পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়ার একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌ-রুটের তিনটি ঘাট। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রায় তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আর পুলিশ সুপার জানিয়েছেন ঘাটের নিরাপত্তায় থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে রাজবাড়ীর পদ্মা নদীর পানি। যার প্রভাব পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। পানিতে তলিয়ে গেছে দৌলতদিয়ার ৪ ও ৭ নম্বর ঘাট এবং পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটের পন্টুন।

দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুট দিয়ে দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়। ঈদে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। যাত্রী ও চালকরা বলছেন, এখনই জোরালো পদক্ষেপ না নিলে ঈদ যাত্রায় এই ঘাট তিনটি ভোগান্তির কারণ হবে।

ফেরির চালক জানান, ফেরি ঘাটে ভিড়লেও পানির কারণে ঠিকভাবে গাড়ি নামতে পারছে না। অনেক সময় অপেক্ষা করে নামতে হচ্ছে যানগুলোর।

অন্যদিকে যাত্রীরা বলছেন, ঈদের সময়ে আরও চাপ বাড়লে এবং ওঠা-নামায় অতিরিক্ত সময় লাগলে ভোগান্তি বাড়বে।

তবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলছেন, ঈদ উপলক্ষ্যে এই নৌ-রুটে চলবে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। যাত্রীদের ভোগান্তি হবে না।

এদিকে জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া পুলিশ যানজট নিরসনে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

ঈদযাত্রায় প্রতিদিন অন্তত আড়াই হাজার যানবাহন পার হবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। তাই ঈদের আগে ও পরে অন্তত ৭ দিন পচনশীল বাদে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঘাট পারাপারে অগ্রাধিকার পাবে পশুবাহী ট্রাক।

 

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর