ভোজ্যতেল উৎপাদনে নতুন সম্ভাবনা পেরিলা চাষ

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

দিনাজপুরে প্রথমবারের মত চাষ হয়েছে ভোজ্যতেল হিসেবে সম্ভাবনাময় ফসল পেরিলা। দেশে ভোজ্যতেলের চাহিদা পূরনে বেশ ভূমিকা রাখবে এই তেলজাতীয় ফসলটি।

গোল্ডেন পেরিলার তেল মানবদেহের জন্য উপকারী। দিনাজপুরের মাটি ও আবহাওয়া পেরিলা চাষের উপযোগী, তাই কৃষকদের উৎসাহ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।

দেশে দিন দিন বাড়ছে ভোজ্যতেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হওয়াতে বাড়ছে আমদানি ব্যয়। পেরিলা চাষের মাধ্যমে কিছুটা হলেও ভোজ্যতেলের চাহিদা মেটানো যাবে।

২০০৭ সালে প্রথম দক্ষিণ কোরিয়া থেকে গোল্ডেন পেরিলা বীজ সংগ্রহ করে গবেষণা শুরু হয় দেশে। ২০২১ সালে দেশের ১৪ জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয় পেরিলা চাষাবাদ।

সেই ধারায় দিনাজপুরের বোচাগঞ্জে ১২ একর জমিতে পেরিলা আবাদ করেছেন কৃষক সৈয়দ রোকনুজ্জামান। তিনি উপজেলার বড় সুলতানপুরে জায়গা লিজ নিয়ে পেরিলা চাষ শুরু করেন।

দেখতে অনেকটা সরিষার মত পেরিলা চাষ হয় বর্ষার শেষ দিকে। এই ফসলের রোগ-বালাই কম, তাই চাষাবাদে ফসলহানির ঝুঁকিও কম। মধ্য নভেম্বরে ফসল ঘরে তুলবেন রোকনুজ্জামান।

পেরিলা গবেষক মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের কাছ থেকে ২০২১ সালে পেরিলা বীজ সংগ্রহ করেন তিনি। তার পরামর্শেই পেরিলা চাষ শুরু করেন।

আশা করছেন এবার তিনি দক্ষিণ কোরিয়া রপ্তানি করতে পারবেন। তার পেরিলা ক্ষেত দেখতে প্রতিদিনই ভিড় করে এলাকার মানুষ। অনেকে আগ্রহীও হচ্ছেন পেরিলা চাষে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পুষ্টিগুণে ভরপুর পেরিলার ভোজ্যতেল। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি পণ্য হিসাবেও ব্যাপক সম্ভাবনাময় পেরিলা।

image


শুধু ভোজ্যতেল নয়, পেরিলার ফুল থেকে মধু আহরণ করে বাড়তি আয় করা সম্ভব বলেও মনে করেন কৃষিবিদরা।

দক্ষিণ পূর্ব এশিয়া তথা দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, নেপাল, ভিয়েতনাম এবং ভারতের কিছু অঞ্চলে চাষ হয়ে থাকে। উচ্চগুণাগুণ সম্পন্ন ও উচ্চমূল্যের একটি ভোজ্য তৈল ফসল পেরিলা।

আরও পড়ুন: মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

পেরিলা তেলের শতকরা ৬৫ ভাগই ওমেগা, ৩ ফ্যাটি অ্যাসিড। যা হার্টের জন্য খুব উপকারী। মোট ফ্যাটের শতকরা ৯১ ভাগ অসম্পৃক্ত। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। চোখের জন্যও বেশ উপকারী। এর ফ্যাটি অ্যাসিড শরীরের জন্যও উপকারী। হৃদযন্ত্র, মস্তিষ্ক ও ত্বকসহ ডায়াবেটিস রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।


একাত্তর/আরবিএস   

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অভিযোগে যশোর ও কুষ্টিয়ায় আলাদা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর