মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১১:২২ এএম

রাজধানীর মতিঝিলে ওলিও অ্যাপারেল নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল আটটা থেকে চলা ওই বিক্ষোভে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সড়ক বন্ধ থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মতিঝিলের যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় তিন হাজার কর্মী কাজ করতেন। সোমবারও তার ফ্যাক্টরিতে কাজ করেছেন। মঙ্গলবার সকালে নির্ধারিত ডিউটি পালন করতে এসে দেখেন কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। 

তারা জানান, কারখানায় তালা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। 

image


শ্রমিকরা আরও জানান, অক্টোবরের বেতন ও শ্রমিক আইন অনুযায়ী অন্য সুবিধা তাদের পাওনা রয়েছে। সেই পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা সড়কেই থাকবেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে আন্তরিক: সেনাপ্রধান

মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ সাংবাদিকদের বলেন, সকাল থেকে ৪০০-৫০০ গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগির বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর