গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৭:৫২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২ নভেম্বর) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, গ্রেপ্তার মো. লালন শেখ (৭০) উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুর নানা হন। 

শিশুটির পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত লালন শেখ একজন আখ বিক্রেতা। শিশুটির মায়ের মামা তিনি। 

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে শিশুটিকে পার্শ্ববর্তী জনৈক ফরিদ চৌধুরীর নির্মাণাধীন ভবনের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। 

এসময় শিশুটির মা স্থানীয় আরেক নারীকে নিয়ে মেয়েকে খুঁজতে খুঁজতে ওই নির্মাণাধীন ভবনে গেলে বিষয়টি নিজের চোখে দেখতে পান। তাদের দেখতে পেয়ে লালন শেখ পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ওই শিশুর মা জানান, তার স্বামী ফরিদপুর জেলার ভাঙ্গায় শ্রমিকের কাজ করেন। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখলেও পরে তার স্বামীর সাথে পরামর্শ করে মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হক জানান, যৌন হয়রানির শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিধি মোতাবেক রিপোর্ট দেয়া হবে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর