ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২:১২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন খাজুরায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে অজ্ঞাত (৩৩) এক তরুণের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ নভেম্বর) সকালে স্থানীয়রা খাজুরার বাহামকান্দা গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে মহিপুর থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, নিহতের মরদেহের চামড়া ঝলসে শরীর তামাটে বর্ণের হয়ে গেছে। মরদেহের পাশ থেকে ট্রান্সফর্মার চুরির যন্ত্রাংশ পাওয়া গেছে। রাতের কোন এক সময় ওই ব্যক্তি ট্রান্সফর্মার চুরি করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

আরও পড়ুন: নরসিংদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর