সিলেটে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, ছাত্রদল নেতা আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:৪৮ এএম

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিএনপি নেতা খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে এক ছাত্রদল নেতাকে আটক করেছে।

রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা বড়ো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আ ফ ম কামাল। তিনি সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তিনি নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা ছিলেন।

ঘটনাস্থল থেকে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির বলেন, রোববার রাতে বড়ো বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

আরও পড়ুন: ওজোপাডিকো প্রকৌশলীকে মারধরের অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

এদিকে ঘটনার পরপরই ওসমানী হাসপাতাল এলাকায় বিক্ষোভ শুরু করেছে বিএনপি, ছাত্রদলের নেতা- কর্মীরা। 

তারা এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ি করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর