নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট ছাত্রের লাশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১১:০৫ পিএম

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। পরশ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।   

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীর বনানী ঘাটসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। 

ফারদিন নূর পরশ নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর দেউলপাড়ার নয়ামাটি এলাকার কাজি নুরুদ্দীন রানার ছেলে। তার পরিবার ঢাকার ডেমরার কোনাপাড়ার শান্তিবাগ এলাকায় বসবাস করে। 

লাশ উদ্ধারের বিষয়টি নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন। 

নৌ-পুলিশ জানায়, স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ফারদিন নূর পরশ গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা কাজী নুরুদ্দিন ঢাকার রামপুরা থানায় একটি জিডি করেছিলেন।

নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি মনিরুজ্জামান মনির বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই ছাত্রের স্বজনরাও কিছুই বলতে পারছেন না। বিষয়টি আমরা তদন্ত করছি।


একাত্তর/এআর


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায়...
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর