গাংনীতে ৯০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৫:০২ পিএম

মেহেরপুরের গাংনীতে ৯০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টিম। 

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ অলিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. শাহাজামাল (৫৫) গাংনী উপজেলার দক্ষিণ অলিনগর গ্রামের কালুহার মন্ডলের ছেলে।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাসেলের নেতৃত্বে র‍্যাবের একটি টিম সন্ধ্যার দিকে দক্ষিণ অলিনগর গ্রামে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ শাহাজামালকে আটক করেন। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যান। 

আরও পড়ুন: ঝিনাইদহে ডাকাতি মামলায় সাতজনের কারাদণ্ড

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাসেল জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর