বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১০:৫২ পিএম

বরিশাল-ঢাকা সড়কের ভাঙ্গায় সাকুরা পরিবহনের দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়াতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, গেল ৬ নভেম্বর বেপরোয়া গতির সাকুরা পরিবহন গাছের সাথে ধাক্কা লাগায় ভাঙ্গা নামক স্থানে দুর্ঘটনায় পড়ে। বাসে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইমন আহত হলে তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। এই খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।  

ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা, সাকুরা পরিবহনের রুট পারমিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর খোরশেদ আলম জানান, সড়ক আটকে রাখায় যানবাহন চলাচল করতে না পারায় যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে অচলাবস্থা দূর করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন বৈঠকে বসেছে।

আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু

বরিশাল নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম জানান, সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের বৈঠক ফলপ্রসূ হয়ে এ সঙ্কটের শান্তিপূর্ণ নিরসন হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর