লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০১:২৮ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম জানান, বুধবার (৯ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার মহিষতলি গ্রামের মো. ওয়েস কুরনী (৩৫) ও তালুক দুলালী গ্রামের মো. আয়নাল হক (৩৫)। 

ওসি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

১৫ বিজিবির হাবিলদার মেজবা উদ্দিন জানান, বিজিবি টহলদল ওই এলাকায় গুলির শব্দ শুনে তল্লাশি করে। কিন্তু কাউকে খুঁজে পায়নি। পরে লোহাকুচি বিওপি কমান্ডার স্থানীয় সূত্রে জানতে পারেন টহলরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে একদল চোরাকারবারী গরু চোরাচালানের চরকিসহ অন্য এলাকা দিয়ে সীমান্ত পিলার ৯২১/৬-এস হতে ১০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা চরকি বসিয়ে গরু পারাপারের চেষ্টা করলে ৭৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কৈমারি ক্যাম্পের টহল দলের গুলিতে দুই জন বাংলাদেশি নাগরিক গুরুত্বর আহত হয়। আহত চোরাকারবারীদের সঙ্গে থাকা অন্য চোরাকারবারীরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে সেখানে তাদের মৃত্যু হয়। 

image


আরও পড়ুন: কারারক্ষী নিয়োগে অনিয়মে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

সংবাদ পেয়ে বিজিবি টহলদল নিহতদের বাড়িতে আসে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় লাশ উদ্ধার করে। 

তিনি জানান, ওই ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসি

জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর