অর্থ সহায়তার কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম

বগুড়ায় অর্থ সহায়তার কথা বলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে চার দিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।

জানা গেছে, ওই নবজাতকের মায়ের নাম ইতি বেগম (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

তিনি জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ চলছে। সেই সঙ্গে মেডিক্যালে থাকা সিসিটিভি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের কাজ চলছে।

নবজাতকের নানী সালেহা বেগম জানান, রোববার (৬ নভেম্বর) তার মেয়ে ইতি একটি ছেলে সন্তানের জন্ম দেন। বুধবার ইতি ও তার বোন রোজিনা শিশুটিকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসে ছিলেন। 

আরও পড়ুন: সালথায় প্রেমিকার ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

এসময় অজ্ঞাত এক নারী এসে নবজাতক জন্ম হওয়ায় সরকারিভাবে পাঁচ হাজার টাকা সহায়তার দেওয়া আশ্বাস দিয়ে রোজিনা ও নবজাতককে তিনি নিচ তলার বহির্বিভাগে নিয়ে আসেন। এক পর্যায়ে ওই নারী ইতিকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে শিশুটিকে চুরি করে নিয়ে যান।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, 'আমরা পুলিশকে অবগত করেছি। আর্থিক সহায়তার কথা বলে এই ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।' 


একাত্তর/এসজে
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর