সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের পাঁচদিন পর সেপটিক ট্যাংক থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কৃষক মোশাররফ হোসেন (৫৪) ওই গ্রামের মজিদ মোল্লার ছেলে। 

নিহতের মেয়ে জেমি বেগম জানান, গত ৮ নভেম্বর রাত ১০টার দিকে চায়ের দোকানে চা খেতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি তার বাবা। অনেক খোঁজাখুঁজি করে কোথায়ও না পেয়ে কালুখালী থানায় তার নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।

তিনি আরও জানান, তার পিতা মোশাররফ হোসেনের নিকট থেকে রান্নু শাহ টাকা ধার নেন। ওই টাকা গত ৯ নভেম্বর ফেরত প্রদানের কথা ছিল। ওই পাওনা টাকা দিবে না বিধায় পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে কয়লা খালাস চলছে 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, থানায় নিখোঁজ জিডি করার পর পুলিশি তৎপরতায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হয়। পরে দুপুরে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহার উপস্থিতিতে আমবাড়ীয়া আনাস মিয়ার বাড়ীর টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের আবজাল শাহের ছেলে রান্নু শাহকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর