সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:০৮ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মোবাইল ফোনসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। 

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার নাম সুকুমার দাসের (৬৫) বাড়ি পাটকেলঘাটা থানা সদরে।

র‍্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পাটকেলঘাটার খলিশখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদকচোরাকারবারি সুকুমার দাসকে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন।

আরও পড়ুন: সাত বছর পর ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ আরও জানান, জব্দকৃত অস্ত্র-গুলি ও গ্রেপ্তারকৃত আসামিকে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর