স্ত্রীকে হত্যা করে ১১ বছর আত্মগোপনে থাকা স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৮:০০ পিএম

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে ১১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

রোববার (১৩ নভেম্বর) রাতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর সদরের নান্দিনা এলাকার আত্মীয়ের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আসামী ফুরকান আলী (৩৫)। তিনি উপজেলার কেল্লাকান্দি গ্রামের ময়দান আলীর ছেলে। স্ত্রীকে হত্যার পর তিনি ১১ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

মামলা সূত্রে র‌্যাব জানিয়েছে, ফুরকান আলীর সাথে শ্রীবরদী থানার ঘেরামারা গ্রামের জব্বার আলীর মেয়ে ভিকটিম জহুরা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই জুয়ায় আসক্ত হয়ে যৌতুকের দাবিতে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। 

যৌতুকের টাকা দিতে না পারায় এক পযার্য়ে ২০১১ সালের জুলাই মাসের দুই তারিখ রাতে ভিকটিমকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। পরে ভিকটিমের ভাই ভোরে মোবাইল ফোনে খবর পেয়ে তার বাবা-মা সহ বাড়ির লোকজনকে নিয়ে বোনের বাড়িতে আসেন। ভিকটিমের গলা ও স্তনসহ শরীরের বিভিন্ন অঙ্গে জখমের চিহ্ন দেখে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তারা মধ্যরাতে ভিকটিমের চিৎকার শুনেছেন। পরে তারা ভোরবেলা আসামীর ঘরে ভিকটিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ ঘটনায় ভিকটিমের ভাই ফজলুল হক বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, হত্যাকাণ্ডের পর থেকেই আসামী ফুরকান আলী আত্মগোপনে চলে যায়। এসময়ে দেশের বিভিন্নস্থানে কখনও অটোচালক, শ্রমিক, দিনমজুর, বাসের হেলপার পেশায় পরিচয় দিয়েছেন।

পরবর্তীতে আদালত আসামী ফুরকান আলীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ওই ঘটনায় র‌্যাব-১৪ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করে।

র‍্যাবের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান বলেন, এ ধরণের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/এআর

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর