কিশোরীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার ঘটনায় দম্পতির যাবজ্জীবন

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মর্জিনা নামের এক কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করণের লক্ষ্যে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া একই ঘটনায় মানবপাচার আইনে ওই দম্পতিতে আরো পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী কলাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মো. স্বপন গাজী ও তার স্ত্রী আঁখি আক্তার তমা।

রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

আরও পড়ুন: আড়াইহাজারে নারীকে ধর্ষণের অভিযোগ

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্তরা ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকার একটি ভাড়া করা বাসায় ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে ১৬ বছরের এক কিশোরীকে। পরে ওই ঘটনায় মামলা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুইজনই পলাতক ছিলেন।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর