রৌমারীতে ধর্ষণের অভিযোগে তরুণ জেলহাজতে

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৮:০২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামালায় এক তরুণকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। 

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার (১৬ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে। অভিযুক্ত জাকির হোসেন (২৬) শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের বাসিন্দা। 

শুক্রবার (১১ নভেম্বর) রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। এ সুযোগে জাকির হোসেন তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। 

তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কৌশলেওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন জাকির হোসেন। এসময় গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং অভিযুক্তকে আটক করেন। পরে দফায় দফায় স্থানীয় মাতবররা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। 

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ ড্রেজার ধ্বংস

সোমবার রাতে পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক এবং ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে নেয়। পরে মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। বুধবার সকালে অভিযুক্ত জাকির হোসেনকে কড়িগ্রাম জেলহাজতে পাঠায় পুলিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার ঘটনার সততা স্বীকার করে জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে ও ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর