সহকারী কমিশনারকে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ছয়

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

সাভারের সিএন্ডবিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের শিকার আবুবক্কর সিদ্দিকীর মোবাইল ও মানিব্যাগ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার মো. নাঈম (২০), ঢাকার ভাষানটেকের মো. কামরুল হাসান (২২), মানিকগঞ্জের সজীব আহমেদ (২০), পাবনার বেড়া থানার মো. আরমান (২১) ও লুণ্ঠিত মোবাইল ক্রেতা মানিকগঞ্জ দৌলতপুরের গোলাম মোস্তফা (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করলেও দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় বেশী ছিনতাই করে আসছিল। 

সবশেষ সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সাভারে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণে আসা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুবক্কর সিদ্দিকী প্রশিক্ষণ সেন্টার থেকে তার অসুস্থ মা'কে দেখতে ঢাকা যান। 

আরও পড়ুন: ঝিনাইদহে নসিমন চালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

পরে সেখান থেকে প্রশিক্ষণ সেন্টারে ফিরতে বাস থেকে সিএন্ডবি বাসস্ট্যান্ডে নামলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনায় আহত আবুবক্করের স্বজনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ঘটনায় জড়িত মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।


একাত্তর/এসজে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর