টোল আদায় বন্ধে পরিবহন ধর্মঘট, বিএনপির দাবি জনস্রোত ঠেকাতে

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী সেতুতে টোল আদায় বন্ধ ও মহাসড়কে সিএনজি চলাচল বন্ধের দাবিতে সুনামগঞ্জে দুইদিনব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি।

শুক্র ও শনিবার সকাল-সন্ধ্যা এই ধর্মঘট পালিত হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন।

তবে বিএনপি দাবি করেছে সিলেট মহাসমাবেশ সামনে রেখে সরকারের চাপে পরিবহন মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

সুনামগঞ্জ বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হোসেন জানান, পরিবহন মালিক-শ্রমিকরা দীর্ঘদিন ধরেই লামাকাজি সেতুতে টোল বন্ধ, ব্যাটারিচালিত সিএনজি চলাচল বন্ধ, সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস বন্ধ এবং সুনামগঞ্জ বাস টার্মিনাল আধুনিকায়নের দাবিতেই ধর্মঘট।

তবে, বিএনপির দাবি আগামী শনিবার সিলেট সমাবেশকে সামনে রেখে জনস্রোত ঠেকাতে সরকার এই ধর্মঘটে বাধ্য করাচ্ছে।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল বলেন, পরিবহন ধর্মঘট ডেকে সিলেট মহাসমাবেশের জনস্রোত আটকানো যাবেনা। নেতাকর্মীসহ সাধারণ মানুষ সমাবেশস্থলে রওয়ানা দিয়ে দিয়েছেন।


একাত্তর/আরএ

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর