হাসপাতালে ছাত্রলীগের হামলা, মন্ত্রীর মধ্যস্থতায় মীমাংসা

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:৩২ এএম

নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনায় অবশেষে মামলা ছাড়াই মীমাংসা করে দিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। 

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে মন্ত্রী এ দরবার করার জন্য উপস্থিত হন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় হাসপাতালের বিচার প্রার্থী ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের দাবি সম্বলিত পোস্টার নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন।

পরে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নূর আসাদ-উজ-জামানের অফিস কক্ষে বসে প্রায় দুই ঘণ্টা সালিশ বৈঠক করে উল্লেখিত ঘটনার মীমাংসা করেন। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএর জেলা কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক কমল, সাধারণ সম্পাদক সাজিদুল হক অপু, বেলাব থানার ওসি তানভীর আহমেদসহ আরও অনেকে। 

এই সভা চলাকালে হাসপাতালের বাইরে বর্তমান উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপুর কিছু সমর্থক হাসপাতালে ঢুকতে চাইলে সাবেক ছাত্রলীগ সভাপতি খালেদ মাহমুদ পরশের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মীমাংসার পর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. নূর আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত ছাত্রনেতারা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মন্ত্রী মহোদয়ের সামনে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: পুলিশের ওপর হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর খাদ্য ও পথ্য সরবরাহের একটি দরপত্র অন্য কেউ পেয়ে যাচ্ছে- এমন খবরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে  প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী স্বাস্থ্য কর্মকর্তা নুর আসাদের উপর আক্রমণ করেন এবং হাসপাতালের সিসিটিভির তার ছিঁড়ে হাসপাতালের ভিতরে ভাঙচুর চালান।  


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর