রূপগঞ্জের মাদকসম্রাট বজলু ছয় দিনের রিমান্ডে

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৩:০৭ পিএম

মাদক, অস্ত্র ও জাল টাকার মামলায় গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২০ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ আদেশ দেন।

আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, শুক্রবার গ্রেপ্তারের পর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে বজলুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অপরাধে রূপগঞ্জ থানায় ৩টি মামলা করেন। 

তিন মামলায় পুলিশ তার ২১ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে গত শুক্রবার বিকেলে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-১। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, একটি মোবাইলফোন, ভারতীয় ২৫ হাজার জাল রুপি, বাংলাদেশি ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ঢাকার আদালত থেকে দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা

গ্রেপ্তারের পর র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বজলুর রহমান চনপাড়া বস্তির শীর্ষ মাদক বিক্রেতা। দুইশ’ মাদক বিক্রেতাকে নিয়ন্ত্রণ করতো সে। সন্ত্রাসী কর্মকাণ্ডেও সে জড়িত। তার বিরুদ্ধে ১৩ টি মামলা রয়েছে। 

গত ২৭ সেপ্টেম্বর অপরাধী গ্রেপ্তারে র‌্যাব চনপাড়া এলাকায় অভিযান চালালে বজলুর রহমানের নির্দেশে অপরাধীরা র‌্যাবের ওপর হামলা চালায়।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর