স্ত্রীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:২৬ পিএম

কুষ্টিয়ায় দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ নভেম্বর) সকালে জেলার কুমারখালী সদর উপজেলার সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধার নাম সামছুল আলম (৭০)। তিনি কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

অভিযুক্ত নারীর নাম রেশমা খাতুন (২৪)। তিনি তার দ্বিতীয় স্ত্রী।

নিহতের প্রথম স্ত্রীর মেয়ে সাবরিনা আলম জানান, রেশমা বাবাকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের কাবিনে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে টাকার জন্য বাবাকে নিয়মিত মারধর করা হতো।

আরও পড়ুন: ছাত্রদলের সমাবেশ থেকে ককটেল নিক্ষেপ, দুই পুলিশ আহত

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের কিছু ক্ষত সন্দেহজনক। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

 

একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর