নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের অফিসের অপরদিকে বুলবুল সিনেমা হলের সামনে থাকা স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে টার্গেট করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনো হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলা  আওয়ামী লীগের অফিসে পাশে (অপরদিকে) বুলবুল সিনেমা হলের সামনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যে ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য সাকলাইন মাহমুদ রকি সন্ধ্যায় সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থলে মতবিনিময় করছিলেন। এ সময় হেলমেট পড়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন সেখানে এসেই তাদের উদ্দেশ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে ভাগ্যক্রমে ককটেলগুলো পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে এতে কেউ হতাহত হয়নি।

এ দিকে ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করলে একপর্যায়ে তারা অবরোধ তুলে নেন । 

আরও পড়ুন: সেনেগালকে দুই গোলে হারিয়ে শুভসূচনা ডাচদের

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হননি।

ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


একাত্তর/আরবিএস  

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর