কুমিল্লায় আর্জেন্টিনার খেলা দেখার সময় একজনের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২:৪২ এএম

কুমিল্লায় আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা দেখার সময় কাউসার জাবেদ কাকন (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

খেলা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।

উল্লেখ্য কাউসার জাবেদ কাকন (৫৪) বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জুনাব আলী চেয়ারম্যান বাড়ির আবদুল মালেকের ছেলে। 

নিহতের চাচাতো ভাই নেসার আহমেদ বলেন, ভাই আমার কোলে মারা গেছেন। ভাই খেলা-টেলাতে তেমন আগ্রহী ছিলেন না। তার পরেও আমরা গ্রামের বাড়িতে যখন খেলা দেখছিলাম ভাইও গিয়ে বসে। খেলার মধ্যখানেই ভাই হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ার সময় আমি ধরে ফেলি। তখন ভাইয়ের মুখ থেকে লালা বের হচ্ছিল। 

তিনি বলেন, ভাই আগে থেকেই এজমা ও হার্টের রোগী ছিলেন। তাই ভাইয়ের ইনহেলার এনে আমি মুখে দিয়েছি। ইনহেলার দেয়ার পরই ভাইয়ের মুখ শুক্ত হয়ে যায়। আমরা স্থানীয় চিকিৎসক আনলে তারা ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানায়। তারপরেও আমরা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার অ্যাম্বুলেন্সে রেখেই ভাইয়ের মৃত্যু নিশ্চিত করলে আমরা বাড়িতে নিয়ে আসি। আমরা তার দাফনের জন্য আয়োজন করছি।

আরও পড়ুন: কুষ্টিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গণধোলাই

তিনি আরও বলেন, ভাই যখন অসুস্থ হন তখনও খেলা চলছিল। ভাই আর্জেন্টিনা খেলায় হেরেছে বলে ভাই মারা গেছে এটা বলার সুযোগ নেই। আর ভাই এত উত্তেজিত মানুষ ছিলেন না। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, আমি খবর নিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। খেলা চলাকালীন তিনি মারা গেছেন। এটাকে স্বাভাবিক মৃত্যুই বলা যায়। 


একাত্তর/এসজে

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
মাঠের খেলা শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি, কিন্তু তার আগেই বিশ্বকাপের উত্তাপ পৌঁছে গেছে উপকূলের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে। সমর্থকদের উৎসবমুখর আয়োজনে সাগরপাড়ের এই জনপদ যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর