খুলনায় বেড়িবাঁধে হঠাৎ ভাঙন, তলিয়ে গেছে ২০০ মিটার

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০১:৫০ পিএম

খুলনায় পশুর নদীর তীব্র স্রোতে বেড়িবাঁধের ২০০ মিটার এলাকা ভেঙে তলিয়ে গেছে। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত ১৫ পরিবার, তলিয়ে গেছে প্রায় ৫০০ বিঘা আমন ফসল, ভেসে গেছে প্রায় ২০০ মাছের ঘের।

বুধবার (২৩ নভেম্বর) ভোরে জেলার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালি গ্রামে বেড়িবাঁধ ভেঙে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেছেন, পানি উন্নয়ন বোর্ড,  জনপ্রতিনিধি এবং প্রশাসন মিলে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কাজ করবে। হঠাৎ এই ভাঙনে ১৫টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন।

আরও পড়ুন: ভাইরাল হতে ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ান সাইফুল

তিনি জানান, এখনও ঝুঁকির মধ্যে রয়েছে ৫০০ হেক্টর জমির আমন ধান ও ২০০ মাছের খামার। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ বলেন, বাঁধটি বৃহস্পতিবার জোয়ারের আগে মেরামত করা সম্ভব না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। 


একাত্তর/এসি

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর