একাত্তরে সংবাদের পর জ্বলে উঠেছে ফ্লাইওভারের বাতি

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:২১ পিএম

গত ১৭ নভেম্বর "বিদ্যুতের তার চুরি হওয়ায় নিভে গেছে ভুলতা ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের বাতি" এমন একটি সংবাদ একাত্তর টেলিভিশনে প্রচারিত হবার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। এরপর বিদ্যুতের তার নতুন করে সংযোগ দেয়ায় দীর্ঘ ১৪ মাসপর বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে ফের জ্বলে উঠেছে ফ্লাইওভারে বাতিগুলো। 

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের যানজট নিরসনে ২০১৫ সালের অক্টোবরে ভুলতা গোলাকান্দাইল গোল চত্বরে সরকারের মেগা প্রকল্প ভুলতা উড়াল সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। 

image

৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভুলতা উড়াল সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। 

উদ্বোধনের পর বেশ কয়েক মাস সড়কটি ভালো থাকলেও এরপরই শুরু হয় নানা অনিয়ম ও বিশৃঙ্খলা। হঠাৎ করে নিভে যায় উড়াল সেতুর উপরের ও নিচের ল্যাম্প পোস্টগুলোও। রাত হলেই সেতুর উপরে নেমে আসে অন্ধকার। আর সেই অন্ধকারকে পুঁজি করে এ সেতুতে সংঘঠিত হয় ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্ম। সেজন্য সন্ধ্যা হলে  আতঙ্ক ও ভয়ের সেতু হিসেবে পরিচিত স্থানীয় জনসাধারন ও চলাচলরত চালক, যাত্রী সাধারণের মাঝে। 

image

এ বিষয়ে গত ১৭ নভেম্বর একাত্তর টেলিভিশনে সচিত্র প্রতিবেদন প্রচারিত হবার পর সড়ক ও জনপথ অধিদপ্তরের টনক নড়ে। গত কয়েকদিন যে সকল স্থান থেকে বিদ্যুতের তার চুরি হয়ে গিয়েছিল সেই স্থানে মেরামত করে গতকাল বুধবার সন্ধ্যা থেকে বিকল হওয়া ল্যাম্পপোস্ট গুলোতে সংযোগ দেয়া হয়। জ্বলে উঠেছে ফ্লাইওভারের বাতি। এতে স্থানীয় প্রশাসন,  জনসাধারন ও চলাচলরত যানবাহন চালকদের মনে স্বস্তি ফিরে এসেছে।  আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবী করেন তারা। 

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক বলেন, দীর্ঘ দিন পর ভুলতা ফ্লাইওভারের বাতিগুলো জ্বলে উঠায় এখানকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হবে। ফ্লাইওভারে নির্ভয়ে চালকেরা যানবাহন নিয়ে চলাচল করতে পারবেন।


একাত্তর/এআর

রাজধানী থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের সাতটি ফ্লাইওভার খুলে দেয়া হলেও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দূর হয়নি। গাজীপুরের চান্দনা, গাজীপুরা, বোর্ড বাজারসহ কয়েকটি পয়েন্টে যানজটের আশঙ্কা করছেন...
বজ্রপাতে দেশের বিভিন্নস্থানে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, শরীয়তপুর, নেত্রকোনা, নওগাঁ, সুনামগঞ্জ ও...
অবশেষে, দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। রাষ্ট্রীয় এই স্বীকৃতি প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের...
সাভারের ঝুঁকিপূর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের অফিস ও খাস জমি দখল করে দোকানপাট নির্মাণের সংবাদ প্রচার করায় একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেলকে অপহরণের চেষ্টা করেছে সন্ত্রাসীরা।রোববার (১৫...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর