সাউন্ড গ্রেনেড ছুড়ে আওয়ামী লীগের দুই গ্রুপকে ছত্রভঙ্গ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ গ্রুপ দুটির অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শেষ পর্যন্ত তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলার আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা শহরটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। 

স্থানীয়রা জানান, শনিবার আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার জিএস স্কুলের মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের পদ বঞ্চিত নেতারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে ডাকে। উভয় পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ডাকে সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছিলো। 

নব নির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্য নেতাদের নেতৃত্ব দেওয়া সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় অতিক্রম করার সময় সেখানে অবস্থান নেওয়া গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেছন থেকে অজ্ঞাত ব্যক্তিরা মিছিলকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে মিছিল ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর মিছিল ছুট নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া গ্রুপের সঙ্গে থেমে থেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু গ্রুপ ঢিল ছোড়ে এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে। 

image


পুলিশের টানা দুই ঘণ্টার চেষ্টায়ও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিলনা তখন পুলিশ বৃহৎ সংঘর্ষ এড়াতে তিনটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা সরে যায়। 

আরও পড়ুন: সময় থাকতে কেটে পড়ুন, সরকারকে ফখরুল

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম জানান, আদিতমারী আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ৫/৬  সদস্যসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ, চলতি বছরের গত ১৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের মোহাম্মদ আলীকে সভাপতি ও রফিকুল আলমকে সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ ওমর চিশতী পদ না পেয়ে কমিটি ঘোষণার পর থেকে নব নির্বাচিত কমিটির বিরোধিতা করে আসছেন।


একাত্তর/এসি

জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর