জমি নিয়ে বিরোধের জেরে হামলা, রাখাইন মা-মেয়েসহ আহত পাঁচ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০১:৪০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় রাখাইন মা-মেয়েসহ পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (২৭ নভেম্বর) কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর আহত মাসে রাখাইন (৪৪) ও নিসিসেকে (৫০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা এ হামলার জন্য ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা মামলার আসামি রুবেল সিকদার, অংচলা, ফোরকান মৃধা, নিজাম গাজী ও তার সহযোগীদের দায়ী করেন।

আহতরা জানান, মধুপাড়া গ্রামে ২৫ একর জমি নিয়ে তাদের সাথে হামলাকারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সকালে ওই জমির ধান কাটতে যায় হামলাকারীরা। এসময় তাদের ধান কাটতে নিষেধ করায় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। প্রথমে মাসে রাখাইন ও নিসিসের উপর হামলা চালায়। তাদের হামলা থেকে বাঁচাতে এলে এইচএসসি পরীক্ষার্থী খেনেনকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। পিটিয়ে জখম করা হয় বুসে ও চংসে রাখাইনকে।

অভিযুক্ত রুবেল সিকদার জানান, তিনি বা তার কোন লোক হামলা করেননি। তারা নিজেরা ঝামেলা করে তাদের মিথ্যা দোষারোপ করছেন।

আরও পড়ুন: টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে তরুণ খুন

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, ধানকাটা নিয়ে দু’পক্ষের বিরোধের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে কোন পক্ষ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করেননি বলেও জানান ওসি।


একাত্তর/জো 

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর