রায়পুরায় অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০১:৫৪ পিএম

নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৭ নভেম্বর) সকাল আটটায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গীশিবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গীশিবপুর এলাকায় এক বৃদ্ধের মরদেহ গাছে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা রায়পুরা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে হামলা, রাখাইন মা-মেয়েসহ আহত পাঁচ

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহটি এলাকাবাসী কেউ চিনতে পারেননি।  মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর