শেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৩:৪২ পিএম

শেরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। 

এ অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীর বাবা বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আব্দুল কুদ্দুস (৪২)।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে সদর উপ‌জেলার বা‌জিত‌খিলার মনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গে‌ছে, শিশুটির মা নেই। বাবা অটোরিকশা চালক। প্রতিদিনের মতো শিশুটিকে বাড়িতে রেখে বাবা রিক্সা নিয়ে শহ‌রে যান। এসময় শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে কুদ্দুস তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: বাজি ধরে গরম চা খেতে গিয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু

এসময় শিশুটি চিৎকার শুরু করলে পালিয়ে যান কুদ্দুস। পরে শিশুটির নানি রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহম্মেদ বাদল জানান, এ ঘটনায় মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 


একাত্তর/এসজে

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর