কুমিল্লায় পত্রিকা বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১০:১০ পিএম

কুমিল্লায় এক পত্রিকা বিক্রেতাকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী এ ঘটনা ঘটিয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার পৌর শহরে এ ঘটনা ঘটে।

ওই পত্রিকা বিক্রেতার নাম জসিম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার পৌর শহরের কেন্দ্রা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদ বেগম ও থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, এদিন আছরের নামাজ শেষে একই গ্রামের আবুল কালাম সওদাগরের সঙ্গে জসিমের দেখা হয়। এই আবুল কালাম তার স্ত্রীকে হয়রানি করে আসছিলেন। কেন জিজ্ঞাসা করা হলো তিনি জসিমকে কিল-ঘুষি মারতে থাকেন।

আরও পড়ুন: ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে আহত শজিমেক শিক্ষার্থীর মৃত্যু 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদার অভিযোগ, কালাম সওদাগর সবসময় তাকে অনৈতিক প্রস্তাব দিতেন এবং টাকার লোভ দেখাতেন। এ ঘটনায় কালামের ফাঁসি দাবি করেছেন তিনি। 

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, মামলা বিষয়টি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। পু‌লিশ নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের জন্য কু‌মেক হাসপাতা‌লে পাঠা‌বে।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর