যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:২৭ পিএম

শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাবটতলা ইতালিপাড়া এলাকায় সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভটভটি চালক শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার আল আমিন (৩২), শেরপুর পৌর এলাকার গোপাল সরকার (২৮) ও ভটভটি যাত্রী শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকার নাঈম।

আহত নাজমুল নামের এক যাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ অফিসার নাজির হোসেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আমিনপুর এলাকা থেকে ধান বোঝাই একটি ভটভটি শেরপুর আসার পথে ঘোগাবটতলা ইতালির নামকস্থানে পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দেয়। এ সময় উল্টো দিক থেকে আশা মনোহারি খাদ্য সামগ্রী আরেকটি ভটভটিরও দুর্ঘটনায় পতিত হয়।

আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

এতে ঘটনাস্থলেই দুই ভটভটির চালক নিহত হন। আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর