নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম

নরসিংদীর রায়পুরার শেরপুরে একটি কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বায়েজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসার (২৫)।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, অনলাইন জুয়া খেলার টাকা লেনদেন ও নারীঘটিত বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে আটককৃতরা।  

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলাবাগান থেকে উদ্ধার হওয়া মুখমণ্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে রাতেই নিহত আলী হোসেনের স্ত্রী রেণু বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি জানান, সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধারের পর থেকেই তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তারাসহ মোট ছয়জন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন বলে জানায়। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারীঘটিত বিরোধের জেরে দুইজনকে পরপর কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: ৩০ হাজার ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ একজন আটক

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, হত্যায় ব্যবহৃত একটি ছোরা জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর