চুয়াডাঙ্গায় স্বামীর আলমসাধু থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৪১ এএম

চুয়াডাঙ্গায় দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে স্বামীর আলমসাধু থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত হামিদা খাতুন (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল সিন্দুরিয়া গ্রামের আলমসাধু চালক জহিরুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী জহিরুল জানান, বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী হামিদা খাতুনসহ পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তিনি নিজের আলমসাধুযোগে নয়মাইল সিন্দুরিয়া গ্রামে দাওয়াত খেতে যান। 

দাওয়াত খেয়ে সন্ধ্যায় ফেরার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠের মধ্যে একটি বাকে পৌঁছালে আলমসাধু থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে হামিদা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হামিদার মৃত্যু হয়।

আরও পড়ুন: ফেনসিডিল কারবারিদের গাড়িচাপায় দুই র‍্যাব সদস্যসহ নিহত তিন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, ‘হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হামিদার মৃত্যু হয়েছে। পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, আলমসাধু থেকে পড়ে হামিদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর