ফেনসিডিল কারবারিদের গাড়িচাপায় দুই র‍্যাব সদস্যসহ নিহত তিন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:০৯ পিএম

র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে মাগুরা সদর উপজেলার রাউতড়া সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর দুই সদস্য নিহত হন। তারা ফেন্সিডিলবাহী একটি পিকআপকে ধাওয়া করছিলেন। এ সময় ওই পিকআপের চালকও নিহত হন।

এতে অপর এক র‌্যাব সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  

 নিহত দুই র‌্যাব সদস্য হলেন- র‌্যাবের কর্পোরাল আনিসুর রহমান (৩৬) ও কনস্টেবল ওমর ফারুক (৩৫)। ফেন্সিডিল বহনকারী পিকআপ ভ্যানের নিহত চালকের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটির আলাউদ্দিন হোসেনের ছেলে। 

নিহতরা র‌্যাব সদস্য অনিসুর রহমানের বাড়ি বরিশালে, আর ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটে। এছাড়া নাজমুল নামের আরেক র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়।  

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ঝিনাইদহ থেকে একটি পিকআপ বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের তিন সদস্য শুক্রবার ভোরে একটি মাইক্রোযোগে ওই পিকআপটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করেন। ভোর আনুমানিক ৪টার দিকে মাগুরা সদরের রাউতড়া সাইত্রিশ এলাকায় র‌্যাবের মাইক্রোবাসটি ফেনসিডিলবাহী পিকআপকে অতিক্রম করতে যায়।

এ সময় পিকআপটি র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত ও দুই র‌্যাব সদস্য আহত হন। 

অন্যদিকে, ফেন্সিডিলবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে উল্টে গেলে চালক আনোয়ার গুরুতর আহত হন। পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপতালে নেওয়া হলে র‌্যাব সদস্য ওমর ফারুক ও পিকআপচালক আনোয়ান হোসেন মারা যান। অপর আহত র‌্যাব সদস্য নাজমুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম জানান, দুই র‌্যাব সদস্যসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যসহ দুজন মারা যান। 

ঘটনাস্থলেই অপর এক র‌্যাব সদস্যের মৃত্যু ঘটে। আরেক র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির জমা দেয়া প্রতিবেদনকে অস্পষ্ট এবং অসন্তোজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর