১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ

গাজীপুরে যান চলাচল কম, চেকপোস্ট বসিয়ে তল্লাশি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ এএম

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক যানবাহন চলাচল করছে। 

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি দূরপাল্লার গাড়ি চলাচল করছে কম। সাধারণ মানুষের চলাফেরাও কম রয়েছে বিভিন্ন সড়ক মহাসড়কে।

এর পাশাপাশি বিভিন্ন যানবাহন বিশেষ করে দূরপাল্লার বাসগুলো পুলিশের তল্লাশির মুখে পড়ছে। সড়কের বিভিন্ন স্থানে এসব পরিবহন থামিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছে পুলিশ। অনেক যাত্রী আবার জিজ্ঞাসাবাদের মুখেও পড়ছেন। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, গাজীপুরে একটি চক্র রয়েছে যারা নাশকতার অপচেষ্টা করছে। তাদের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। 

আরও পড়ুন: ঝিনাইদহ আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

তিনি আরও বলেন, এছাড়াও ঢাকায় বিপুল সংখ্যক মানুষের সমাবেশ ঘটাতে হলে গাজীপুরের সড়ক-মহাসড়ক দিয়েই অনেক লোক যাবে। তারা যাতে নাশকতার জন্য কিছু নিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ তল্লাশির ব্যবস্থা করেছে।


একাত্তর/এসজে 

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর