দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:৫১ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুইটির চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন বগুড়া জেলার শিবচর থানার পালিকান্দা গ্রামের আবদুল হালিমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)। 

হাইওয়ে পুলিশ জানায়, মফিজুলের পাথর বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো আর আবু হাশেমের টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিলো। সকালে দুইটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি ট্রাকের সামনের অংশই একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মফিজুল ও হাশেম মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। সকালে চালকদের ঘুমের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


একাত্তর/জো

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর