ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল সমর্থকদের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন। 

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আব্দুর শহিদ ওই গ্রামের বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার বাবা।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে খেলা নিয়ে ব্রাজিল সমর্থক মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বেলা ১২টার দিকে আর্জেন্টিনার সমর্থক রুকন মিয়ার বাবা শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের ব্রাজিল সমর্থক আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারধোর করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: স্কুলছাত্রী হত্যার অভিযোগে মা ও মামার বাড়ির লোকজন গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


একাত্তর/জো

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর