যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভিমলপুর মির্জা অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে আজিজুর রহমান নিশান (২৪), একই এলাকার জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২) এবং পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

স্থানীয়রা জানান, রোববার ভোরে একটি ছোট পিকআপ ভ্যান টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভিমলপুর মির্জা অটোমিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক, সহকারী ও একজন যাত্রী নিহত হন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রোববার ভোরে ফুলবাড়ী উপজেলা থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো না ২১-৪৪৭৪) রাজশাহীর দিকে যাচ্ছিলো। এসময় এটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার ভিমলপুর গ্রামে এসে পৌঁছলে দিনাজপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরো জানানা, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর